শ্রীলঙ্কার ইস্টার সানডে হামলায় আইএস সংশ্লিষ্টতার প্রমাণ নেই

শ্রীলঙ্কার ইস্টার সানডে হামলায় আইএস সংশ্লিষ্টতার প্রমাণ নেই।

ইস্টার সানডেতে শ্রীলঙ্কার হোটেল ও গির্জায় আত্মঘাতী হামলার সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএসআইএস) সরাসরি কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে দেশটির পুলিশ। বুধবার হামলার ঘটনার প্রধান তদন্তকারী কর্মকর্তা রবি সিলভারত্নে পার্লামেন্টের একটি কমিটিকে এ তথ্য জানিয়েছেন।

২১ এপ্রিল রাজধানী কলম্বো এবং দেশটির পূর্বাঞ্চলে হোটেল ও গির্জায় চালানো ছয়টি হামলায় ২৫০ জনেরও বেশি নিহত হয়। ২০০৯ সালে দেশটিতে গৃহযুদ্ধ অবসানের পর এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। হামলার পরপর আইএস এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছিল।

রবি সিলভারত্নে বলেছেন, ‘তদন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইস্টার সানডে হামলার সঙ্গে সরাসরি আইএসআইএসের সংশ্লিষ্টতা থাকার পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।’

পুলিশ জানিয়েছে, ন্যাশনাল তাওহিদ জামাত এবং জামাত ই মিল্লাতে ইব্রাহিম নামের দুটি স্বল্প পরিচিত সংগঠন এই বোমা হামলা চালিয়েছিল।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.