‘ভিয়েনায় পরমাণু সমঝোতায় গঠনমূলক আলোচনা হয়েছে’

‘ভিয়েনায় পরমাণু সমঝোতায় গঠনমূলক আলোচনা হয়েছে’

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু ইস্যুতে সমঝোতা রক্ষায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা হয়েছে বলে জানিয়েছে ইরান।

রোববার এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, বৈঠকে গঠনমূলক হলেও সব সমস্যার সমাধান হয়নি। খবর পার্সটুডের।

ভিয়েনায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ব্রিটিশ সরকার জিব্রাল্টার প্রণালিতে ইরানের তেল ট্যাংকার আটক করে পরমাণু সমঝোতা লঙ্ঘন করেছে।

বৈঠকে এ বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। এতে সব সমস্যার সমাধান না হলেও তেহরানকে অনেকগুলো প্রতিশ্রুতি দেয়া হয়েছে বলে জানান আরাকচি।

পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইরান যতদিন আর্থিক সুবিধা না পাবে, ততদিন এ সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার নীতিতে অটল থাকার কথা জানায় তেহরান।

২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় বলা হয়েছে, কোনো একপক্ষ সমঝোতা লঙ্ঘন করলে প্রতিপক্ষের আহ্বানে সংশ্লিষ্ট সব দেশ বৈঠকে বসে উদ্ভূত পরিস্থিতির সমাধান করবে।

ইরান সম্প্রতি পরমাণু সমঝোতার কিছু ধারার বাস্তবায়ন স্থগিত রাখার পর ইউরোপের একাধিক দেশ এ বৈঠকে বসার দাবি জানিয়েছিল। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠিত এ বৈঠকে ইরানের পাশাপাশি যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, চীন ও রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.