ভারতের উত্তরাখান্ডে স্কুলভ্যান খাদে পড়ে নিহত ৯

ভারতের উত্তরাখান্ডে স্কুলভ্যান খাদে পড়ে নিহত ৯।

ভারতের উত্তরাখান্ডে মঙ্গলবার সকালে একটি স্কুলভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে আট শিক্ষার্থীসহ ৯ জন প্রাণ হারিয়েছে।
দেরাদুনের কাংশালি নামে একটি গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। এ সময় স্কুলভ্যানটিতে ১৮ জন শিক্ষার্থী ছিল। খবর এনডিটিভির।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া শিক্ষার্থীরা জানায়, হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারালে স্কুলভ্যানটি রাস্তা থেকে ছিটকে পাশের খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত উদ্ধার কর্মীরা ঘটনাস্থল থেকে গিয়ে আহত শিক্ষার্থীদের নিকটস্থ হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের বয়স ৮ থেকে ১৩ বছর পর্যন্ত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.