ভারতে মূর্তি বিসর্জন দিতে যেয়ে মৃত্যু ১১ জনের

ভারতে মূর্তি বিসর্জন দিতে যেয়ে মৃত্যু ১১ জনের।

ভারতের মধ্যপ্রদেশের ভুপালে নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ভুপাল হ্রদের খালটাপুত্রা ঘাট এলাকায় গনেশ মূর্তি বিসর্জনের সময় এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে ৪টার দিকে একটি নৌকায় করে ১৬ জন খাটলাপুত্র ঘাটে গনেশের মূর্তি বিসর্জন দিতে গিয়েছিলেন। এ সময় নৌকাটি ডুবে যায়। ঘটনার পরপর পাঁচ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার অখিল পাটেল বলেন, ‘১৬ জনের মদ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং আমরা এ পর্যন্ত ১১টি মৃতদেহ উদ্ধার করেছি। উদ্ধার অভিযান চলছে এবং আমরা অন্যদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। স্থানীয়দের মতে এই লোকগুলোই এখানে ডুবেছে। তবে অন্য কেউ ডুবেছে কিনা জানতে আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।’

তিনি জানান, ঘটনাস্থলে পেশাদার ডুবুরিসহ অন্তত ৪০ জন পুলিশ সদস্য কাজ করছেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.