‘তেল ট্যাংকারে হামলাকারীকে কঠিন পরিণতির হুশিয়ারি’

‘তেল ট্যাংকারে হামলাকারীকে কঠিন পরিণতির হুশিয়ারি’

ইরানি তেল ট্যাংকারে হামলাকারীকে কঠির পরিণতি ভোগ করতে হবে বলে হুশিয়ার করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।

সোমবার সন্ধ্যায় তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইরানের ক্ষতি করার জন্য যুক্তরাষ্ট্র, ইহুদিবাদী ইসরাইল ও তাদের আঞ্চলিক পদলেহী সরকারগুলো যে ষড়যন্ত্র করেছিল তা ব্যর্থ হয়েছে।

বিচক্ষণতা ও প্রতিরোধের মাধ্যমে তার দেশ একটি সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে দাবি করে ইরানি প্রেসিডেন্ট বলেন, , ইরান এ পর্যন্ত তিন দফায় পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রেখেছে এবং ইউরোপীয়রা তাদের কথা রাখতে না পারলে চতুর্থ দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার বিষয়টি দৃঢ়তার সঙ্গে বাস্তবায়ন করবে তেহরান।

মার্কিন উগ্রপন্থিদের পাশাপাশি ইসরাইল ও সৌদি আরবের চাপের কারণে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলেও উল্লেখ করেন রুহানি।

সম্প্রতি সৌদি আরবের জেদ্দা বন্দরের কাছে ইরানের একটি তেল ট্যাংকারে সন্দেহজনক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। শুক্রবার ওই হামলায় ট্যাংকার থেকে লোহিত সাগরে তেল চুইয়ে পড়েছে।

ইরানের জাতীয় তেল ট্যাংকার কোম্পানি (এনআইটিসি) এক বিবৃতিতে জানিয়েছে, সাবিতি নামের জাহাজটির খোলে আলাদা দুটি বিস্ফোরণ ঘটেছে। সৌদি উপকূল থেকে শখানেক কিলোমিটার দূরে ছিল ট্যাংকারটি।

কোম্পানিটি জানায়, সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলায় ওই বিস্ফোরণ ঘটতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.