ভারতে রাজস্থানে চলন্ত গাড়িতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ

ভারতে রাজস্থানে চলন্ত গাড়িতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ।

আবারও গাড়িতে গণধর্ষণের ঘটনা ঘটল ভারতে। রাজস্থানের দৌসায় এক কলেজ ছাত্রীকে জোর করে গাড়িতে তুলে নিয়ে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার ভোর ৫টায় এই ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

শুক্রবার সকালে কোচিংয়ে যাওয়ার জন্য বের হয়েছিল দ্বিতীয় বর্ষের ওই কলেজ ছাত্রী। কিছুদূর যাবার পরেই জোর করে তাকে চলন্ত গাড়িতে তুলে নেয় কয়েকজন দুর্বৃত্ত। এরপর গাড়ির মধ্যেই চলে পাশবিক অত্যাচার। চলন্ত গাড়িতেই চোখ বাঁধা অবস্থায় গণধর্ষণের শিকার হন ১৯ বছরের ওই তরুণী।

পরে সকাল ১০টার দিকে লালসোত এলাকায় নির্যাতিতাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। এ বিষয়ে মুখ খুললে বা কাউকে জানালে তাকে খুন করা হবে বলেও হুমকি দিয়ে গেছে ওই দুর্বৃত্তরা।

থানায় অভিযোগ দায়েরের পর ধর্ষণে অভিযুক্ত ৩ জনের মধ্যে ২ জনকে শনাক্ত করা গেছে। অন্যজনকে এখনও চিহ্নিত করা যায়নি। তবে চারদিন হয়ে গেলেও এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে তদন্ত চলছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.