যুক্তরাজ্যে গাঁজা দিয়ে তৈরি দুটি ওষুধ

যুক্তরাজ্যে গাঁজা দিয়ে তৈরি দুটি ওষুধ।

মৃগী এবং মাল্টিপল স্কেলেরোসিসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য গাঁজার তৈরি দুটি ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস বিভাগ (এনএইচএস)।

ওষুধের মান যাচাইকারী সংস্থা এনআইসিই’র নতুন নীতিমালা অনুস্মরণ করে এ ওষুধ তৈরি হয়েছে। বিভিন্ন দাতব্য সংস্থা গাঁজা দিয়ে তৈরি ওষুধকে স্বাগত জানিয়েছে।

লিনক্স গ্যাস্টট এবং ড্রাভেট সিন্ড্রোমসহ বিভিন্ন ধরনের খিঁচুনি আক্রান্ত শিশুদের এপিডায়োলেক্স নামের ওষুধটি দিতে পারবেন চিকিৎসকরা।

নতুন ওষুধের মধ্যে ক্যানাবিডিওল রয়েছে। শিশুর ক্ষেত্রে খিঁচুনির মাত্রা ৪০ শতাংশ পর্যন্ত হ্রাস করতে পারবে এ ওষুধ। বিবিসি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.