পদত্যাগ করলেন ইরাকের প্রধানমন্ত্রী

পদত্যাগ করলেন ইরাকের প্রধানমন্ত্রী।

সরকারবিরোধী বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহাদি।

টানা দুই মাসের বিক্ষোভ, সহিংসতার জেরে শুক্রবার (২৯ নভেম্বর) এক বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। শিগগিরই পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেয়া হবে বলেও জানান মাহাদি।

গেল পহেলা অক্টোবর থেকে কর্মসংস্থান সংকট দূর করা, দুর্নীতি বন্ধসহ সরকারি সেবার মান বাড়ানোর দাবিতে রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়। চলমান এ বিক্ষোভে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে চারশ’র বেশি মানুষ।

কেবল বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন ৫০ জন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.