ইন্টারনেট বন্ধের শীর্ষ দেশ

ইন্টারনেট বন্ধের শীর্ষ দেশ।

বিক্ষোভ যাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না ছড়িয়ে পড়ে, তার জন্যই প্রায়ই ইন্টারনেট ও মোবাইল পরিসেবা বন্ধ করে দেয় পুলিশ-প্রশাসন।

জম্মু-কাশ্মীর, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে বাংলা, বিহার বা আসাম- সম্প্রতি ভারতের বিভিন্ন রাজ্যেই কম বেশি সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট।

এবার প্রতিবাদ-বিক্ষোভ জেরে ইন্টারনেট বন্ধ করার প্রবণতায় বিশ্বে লজ্জাজনক অবস্থান ভারতের।

ইন্টারনেট বিষয়ক সংস্থা অ্যাক্সেস নাও-এর রিপোর্ট অনুযায়ী, ২০১৮-তে ইন্টারনেট বন্ধ রাখায় বিশ্বে শীর্ষস্থানে ছিল এই দেশ। পুরো বছরে ইন্টারনেট বন্ধ রাখার ঘটনা বিশ্বের তুলনায় ভারতে ৬৭%।

ওই রিপোর্টে দেখা গেছে, চীন বা উত্তর কোরিয়াতেও এত বেশি সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখা হয়নি, যত ভারতে হয়েছে। ২০১২-র জানুয়ারি থেকে ভারতের মোট ৩৭৩টি ইন্টারনেট বন্ধ রাখার ঘটনা ঘটেছে।

দেশে সবচেয়ে বেশি ইন্টারনেট বন্ধ রাখা হয়েছিল জম্মু ও কাশ্মীরে। ২০১২ থেকে এখনও পর্যন্ত মোট ১৮০-র বেশি ইন্টারনেট বন্ধ রাখার সরকারি নির্দেশ জারি করা হয়েছে।

জানা গেছে, শুধু আইনশৃঙ্খলা কারণে নয়, রাজস্থানে পরীক্ষার সময় নকল রুখতেও বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.