ঢাকার দুই সিটিতে শান্তিপূর্ণ ও অংশগ্রহণ মূলক নির্বাচন চায় যুক্তরাষ্ট্র।

ঢাকায় মার্কিন দূতাবাস তাদের টুইটার পেজে বৃহস্পতিবার বিকালে এক স্ট্যাটাসে লিখেছে, ‘আমরা ঢাকার জন্য একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণ মূলক সিটি কর্পোরেশন নির্বাচন কামনা করছি।’ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ ও অংগ্রহণ মূলক হবে- তেমনটি প্রত্যাশা করছে ঢাকার মার্কিন দূতাবাস।

সেই সঙ্গে ‘শান্তিপূর্ণ নির্বাচন ও অর্থনৈতিক সমৃদ্ধি হাতে হাত রেখে চলে!’ স্লোগান সংবলিত ছবিও শেয়ার করেছে দূতাবাসটি

সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। সে সময়ও তিনি অংশগ্রহণ মূলক নির্বাচনের ওপর জোর দেন। এ ছাড়া মার্কিন দূতাবাসের রাজনৈতিক বিভাগের কর্মকর্তারা বড় দুই দলের চার মেয়র প্রার্থীর সঙ্গে বৈঠক করেছেন। তখনও তারা একই প্রত্যাশা ব্যক্ত করেছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.