ব্লুমবার্গ বিলিওনেয়ার ইন্ডেক্স অনুযায়ী, গ্রেম হার্টের ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় আজ প্রায় ৩১ হাজার ৩৪৬ কোটি টাকা।
জীবন ও জীবিকার তাগিদে হাইস্কুলের পড়াশোনা ছেড়ে গাড়ি মেরামতের কাজ শুরু করেন গ্রেম হার্ট, এরপর ট্রাকও চালিয়েছেন।পেটের দায়ে ছোটখাটো অনেক ধরনের কাজ করেছেন তিনি।পরে অবশ্য ফের পড়াশোনায় ফিরে আসেন এবং নিউজিল্যান্ড ইউনিভার্সিটি অব ওটাগো থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।পড়াশোনা শেষ করার পর গত তিন দশক ধরে ধরে গ্রেম নানা ব্যবসা শুরু করেন।সময়ের ব্যবধানে সেই কিশোর আজ নিউজিল্যান্ডের ধনীদের একজন।
জীবনযুদ্ধে হার না মানা ৬৪ বছরের এই শিল্পপতি কখনোই জনসমক্ষে আসতে পছন্দ করেন না। তবে গ্রেম হার্টের ধনসম্পদের ‘গল্প’ প্রায়ই শোনা যায়।গত সপ্তাহে তার ‘র্যাঙ্ক গ্রুপ’ কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় নতুন করে খবরের শিরোনাম হয়েছেন গ্রেম হার্ট।তার হাতে রয়েছে ‘রেনল্ড কনজিউমার প্রোডাক্টস ইনকর্পোরেশন’-এর সিংহভাগ শেয়ার।এই রেনল্ড কনজিউমার প্রোডাক্টস ইনকর্পোরেশন বড় বড় আবর্জনার ব্যাগ, অ্যালুমিনিয়াম ফয়েল তৈরি করে।
সূত্র: আনন্দবাজার।