শনিবার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান সেনাবাহিনীর হামলায় এক ভারতীয় সেনা নিহত ও তিনজন গুরুতর জখম হয়েছেন।
ভারতীয় গণমাধ্যম এই সময় জানিয়েছে, দুপুরে নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের সেনাবাহিনী ছোট আগ্নেয়াস্ত্র থেকে এলো পাথাড়ি গুলি চালানোর পাশাপাশি শেল নিক্ষেপ করে। এতে চার ভারতীয় সেনা জখম হন, পরে চিকিৎসাধীন অবস্থায় এক সেনার মৃত্যু হয়।
ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে,এই হামলার জবাব দেয়া হয়েছে বলে জানিয়েছেন, দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। তবে ভারতের পালটা আঘাতে প্রতিপক্ষের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানা যায়নি।