রোববারই করোনাভাইরাসে প্রাণ গেল ৯৭ জনের, মৃতের সংখ্যা বেড়ে ৯১০,

রোববার এক দিনেই প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে প্রাণ গেল ৯৭ জনের আর মৃতের সংখ্যা বেড়ে হল ৯১০, আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪০ হাজার।

চীনের এ ভাইরাস সংক্রমণের বিষয়টি ধরা পড়ার পর থেকে এক দিনে এত বেশি মৃত্যুর খবর আর আসেনি।

 

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, রোববার একদিনেই এ ভাইরাসে মারা গেছেন ৯৭ জন, নতুন করে ৩০৬২ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায়, আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ১৭১ জনে।

গত ৩০ জানুয়ারি এ ভাইরাস নিয়ে বৈশ্বিক জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনের বাইরে অন্তত ২৫টি দেশে আড়াইশর বেশি মানুষের দেহে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুর প্রবাসী এক বাংলাদেশির শরীরে সংক্রমণ ধরা পড়ায় তোকে নেওয়া হয়েছে আইসোলেশন ইউনিটে।

একজন জাপানি ও একজন মার্কিন নাগরিকের এ পর্যন্ত  মৃত্যু হয়েছে , বাকিরা চীনা নাগরিক। মূল ভূখণ্ডের বাইরে এ পর্যন্ত ফিলিপিন্স ও হংকংয়ে দুই চীনা নাগরিকের মৃত্যু হয়েছে নতুন এ করোনাভাইরাসে, যাকে বলা হচ্ছে নভেল করোনাভাইরাস।

বয়স্ক এবং অন্য অসুস্থতা থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এ সংক্রামক রোগ হয়ে উঠতে পারে প্রাণঘাতী।করোনাভাইরাসে আক্রান্ত হলে প্রাথমিক উপসর্গ হয় ফ্লু বা নিউমোনিয়ার মত। কিন্তু  এর কোনো প্রতিষেধকও মানুষের জানা নেই।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ৩ হাজার ২৮১ জন ভালো হয়ে বাড়ি ফিরে গেছেন।

শনিবার করোনাভাইরাসে মৃতের ও আক্রান্তের  সংখ্যা ২০০২-০৩ সালে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোমে (সার্স) আক্রান্তের সংখ্যাকে ছাডিয়ে গেছে। সার্সে মৃত্যু হয়েছিল সব মিলিয়ে ৭৭৪ জনের। সার্স সে সময় ছড়িয়ে পড়েছিল বিশ্বের দুই ডজন দেশে; আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ১০০ জনের কাছাকাছি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.