ভারতের এসএমআইএমইআর হাসপাতালে ১০ তরুণীকে নগ্ন করে ফিটনেস পরীক্ষা !

ভারতের সুরত মিউনিসিপ্যাল ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (এসএমআইএমইআর) হাসপাতালে  ১০ তরুণীকে নগ্ন করে ফিটনেস পরীক্ষা নেয়ায় সমালোচনার ঝড় উঠেছে।

আনন্দ বাজার পত্রিকার খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভারতের সুরত মিউনিসিপ্যাল ইনস্টিটিউট অব মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (এসএমআইএমইআর) হাসপাতালের ক্লার্ক পদে তিন বছর আগে ১০ তরুণীকে নিয়োগ দেয়া হয়।  ট্রেনিং শেষে চুরান্ত নিয়োগের আগে ফিটনেস পরীক্ষা নেয়ার সময় একটি কক্ষে সবাইকে  বিবস্র করে এ পরীক্ষা নেয়া হয়। বিষয়টি প্রকাশ  হলে, এ নিয়ে সামাজিক মাধমে সমালোচনার ঝড় উঠেছে ।

খবরে বলা হয়েছে, প্রত্যেকের আলাদা আলাদা ‘মেডিক্যাল ফিটনেস টেস্ট’ হওয়ার কথা। কিন্তু শিক্ষানবিশ এ তরুণীদের এক ঘরে ঢুকিয়ে নগ্ন করে সেই শারীরিক সুস্থতা ও সক্ষমতার পরীক্ষা নেয়া হয়। বিষয়টি প্রকাশ হয়ে যাওয়ায় তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। অভিযুক্তদের শাস্তির আশ্বাস দিয়েছেন সুরতের মেয়র।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.