৮ জানুয়ারি ইরানের মিসাইল হামলায় ১২০ মার্কিন সেনা নিহত হয়েছিল।

গত ১৯ ফেব্রুয়ারি ইরানের বিপ্লবী গার্ডের প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বালালি বলেন, মিসাইল হামলায় ১২০ জন মার্কিন সেনা নিহত হয়েছিল।

যদিও হামলায় মার্কিন সেনা নিহতের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে ট্রাম্প প্রশাসন।গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদসহ দু’টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ওই দু’টি ঘাঁটিতে এক হাজার পাঁচশ সেনা সদস্য অবস্থান করছিল।

শুক্রবার মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানায়, জেনারেল আলি বালালি এমন দাবি জানিয়ে বলেন, ‘কুদস ফোর্সের প্রয়াত কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ‘গুরুতর ভুল’ ছিল। তাকে হত্যা করার জন্য এই অঞ্চল থেকে মার্কিন বাহিনীকে বহিষ্কার করা হবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। সোলাইমানিকে হত্যার প্রতিশোধে ইরাকে মার্কিন সেনাঘাঁটিতে যে ক্ষেপনাস্ত্র হামলা আমরা করেছিলাম, তাতে তাদের ১২০ সেনা নিহত হয়েছে।’

এক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আলী খোমেনি বলেছিলেন, ‘মিসাইল হামলা ছিল আমেরিকার সৈন্যদের জন্য একটি চপেটাঘাত’।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন মার্কিন সেনাঘাঁটিতে ইরানের মিসাইল হামলায় ৮০ মার্কিন সেনা নিহত হয়েছে বলে, খবর প্রকাশ করেছিল।হামলার পর পর খবরে মার্কিন সেনাদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করা হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.