মাঝ আকাশে রাশিয়ার চার যুদ্ধবিমানকে আটকে দিল তুরস্ক।

গত বৃহস্পতিবার তুরস্কের আকাশ সীমায় রাশিয়ার চার যুদ্ধবিমানকে আটকে দিল তুরস্ক।

মিডলইস্ট মনিটরে প্রকাশিত খবর জানায়, রুশ যুদ্ধবিমানগুলি রাশিয়ার হেইমিন এয়ার বেস থেকে সিরিয়ার উদ্দেশে যাচ্ছিল। চারটি বিমানের মধ্যে দু’টি বিশেষ বোমারু বিমান ছিল।বিমান চারটি তুর্কি সীমানায় প্রবেশ করলেই তাদের বাধা দিতে এগিয়ে আসে তুর্কি বিমান বাহিনী।

চারটি বিমানের মধ্যে মিলিটারি এয়ারক্রাফট ছাড়াও ছিল দুটি বম্বার। রাশিয়ার দৈনিক সংবাদপত্র নেজাভিসিমায়া গেজেটা এর বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডলইস্ট মনিটর।

সিরিয়ার ইদলিব নিয়ে সম্প্রতি মস্কোতে রুশ-তুর্কি বৈঠকে কোনো ধরনের সমাধান মেলেনি। এরপর এটিই দুই দেশের প্রথম মুখোমুখি অবস্থান। এতে দুই দেশের মধ্যে দূরত্ব বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রুশ সমর্থিত সিরিয়ার সরকারি বাহিনীর বিমান হামলায় তুর্কি সেনা নিহত হওয়ার ঘটনার জেরে আমেরিকার কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধার চেয়েছে তুরস্ক। সিরিয়া ইস্যুতে ক্রমেই রাশিয়ার সাথে এরদোগান সরকারের দূরত্ব বাড়ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত মিত্রতার দিকে ঝুঁকছে তুরস্ক।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইদলিবের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার করা হয়। বৈঠকে ওই অঞ্চলের সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘের মানবিক সহযোগিতা বিষয়ক  কমিশনার।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.