‘দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ’ বছরের প্রথম প্রকাশ্য অস্ত্র পরীক্ষা করল কোরিয়া।

উত্তর কোরিয়া চলতি বছর প্রথম প্রকাশ্য দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে, অস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, বিবিসি

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর গত মে-তে প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। তারপর থেকে ওই বছর বেশ কয়েকবার একই ধরনের পরীক্ষা চালায় তারা।উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে জাপান সাগরের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

সাধারণত বসন্তকালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা জোরদার করে উত্তর কোরিয়া। নিকট ইতিহাস এমন সাক্ষ্য দিচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছে, “আরও কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয় কিনা তার ওপর নজর রাখছে সামরিক বাহিনী এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে।”

প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে সৃষ্ট উদ্বেগে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া স্থগিতের ঘোষণা আসার কয়েক দিনের মধ্যে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.