করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ’র কাছে জরুরিভিত্তিতে তহবিল চেয়েছে ইরান। এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।
কোভিড-১৯ ভাইরাস দেশটির সাড়ে তিনশর বেশি মানুষের প্রাণ কেড়েছে। ভাইরাসের শনাক্তস্থল চীনের উহানের বাইরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইরানে। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছেন দশ হাজারের বেশি মানুষ। এ অবস্থায় ভাইরাসটি মোকাবিলায় আইএমএফ’র কাছে ৫ বিলিয়ন মার্কির ডলার (পাঁচশ কোটি) জরুরি অর্থ তহবিল চেয়েছে ইরান।
এ বিষয়ে আইএমএফ’র ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার বরাত দিয়ে জারিফ বলেন, দ্রুত অর্থ সংস্থান ব্যবস্থার মাধ্যমে কোভিড-১৯ রোগ উপদ্রুত দেশগুলোকে সহযোগিতা করা হবে। আইএমএফ’র কেন্দ্রীয় ব্যাংককে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে।
এদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আব্দুলনাসের হোমাতি তার ইন্সটাগ্রাম পেজে জানিয়েছেন, ইরানে করোনাভাইরাস মোকাবিলায় ৫ বিলিয়ন ডলার জরুরি অর্থ সহায়তা চেয়ে আইএমএফ প্রধানের কাছে একটি চিঠি লেখা হয়েছে।