ডোনাল্ড ট্রাম্প করোনার পরীক্ষা করালেন, ভয়ে ‘গৃহবন্দি’ কন্যা ইভানকা।

এবার করোনাভাইরাসের জন্য ডাক্তারি পরীক্ষা করালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।যদিও আগে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়েছিল, ট্রাম্পের ডাক্তারি পরীক্ষার কোনো প্রয়োজন নেই।তবে গতকাল ট্রাম্প বলেছিলেন, করোনার লক্ষণ না থাকলেও তিনি পরীক্ষা করাবেন।

অন্য দিকে করোনার ভয়ে ট্রাম্পের কন্যা ও উপদেষ্টা ইভানকা ট্রাম্পও বাড়ি থেকে বের হচ্ছেন না আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানিয়েছে আনন্দবাজার।

কয়েক দিন আগে ট্রাম্প ফ্লোরিডায় তার পাম বিচের রিসোর্টে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো, তার প্রেস সচিব ফ্যাবিয়ো ওয়াজনগার্টেনসহ কয়েক জনের সঙ্গে নৈশভোজে যোগ দিয়েছিলেন।

পরে জানা যায়, ওই নৈশভোজে থাকা ফ্যাবিয়োসহ দুজন ব্রাজিলে ফেরার পরে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বোলসোনারো অবশ্য আক্রান্ত হননি বলেই দাবি।

তাই পরিস্থিতি সুবিধার নয় বুঝে ট্রাম্পও এখন পরীক্ষা করাতে রাজি হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

কন্যা এবং উপদেষ্টা ইভানকা ট্রাম্পও সিদ্ধান্ত নিয়েছেন, আপাতত বাড়ি থেকে কাজ করবেন।

অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটন গত সপ্তাহে বৈঠক করেছিলেন ইভাঙ্কা এবং মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের সঙ্গে। কাল ডাটন করোনায় আক্রান্ত হন। তাই এ বার সাবধানী ইভানকাও।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.