করোনাভাইরাস মোকেবেলায় ইসরায়েলে স্মার্টফোন ট্র্যাকিং

ইসরায়েল করোনাভাইরাস মোকেবেলায় সব করোনা শনাক্ত রোগীদের মোবাইল ফোন ট্র্যাক করে গতিবিধি অনুসন্ধান শুরু করেছে। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু রোববার বিষয়টি নিশ্চিত করেছে।

গণমাধ্যম বলছে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রানালয়ের অনুরোধে দেশটির নিরাপত্তা এজেন্সি করোনা রোগীর ফোন ট্র্যাক করছে। করোনা পরীক্ষা করার আগে আক্রান্ত ব্যক্তি কোথায় গেছে তা জানার জন্যই মূলত মোবাইল ফোনের পেছনে লাগা হয়েছে। ফলে ঐ জায়গায় আরো যেসব মানুষ ভ্রমণ করেছে তাদেরকে চিহ্নিত করে সহজেই হোম কোয়ারেন্টাইনে রাখা যাবে। আপাতত ৩০ দিনের জন্য চালু থাকবে এই ফোন ট্র্যাকিং সিস্টেম। তবে করোনা প্রতিরোধের উদ্দেশ্যেই শুধুমাত্র ফোন ট্র্যাক করা হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

রোববার ইসরায়েলে নতুন করে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১৩ জনে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.