করোনা আতঙ্ক- ফিরে যাচ্ছে ভারতীয় শিক্ষার্থীরা

করোনা আতঙ্ক- ফিরে যাচ্ছে ভারতীয় শিক্ষার্থীরা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এখন অনেকটাই সুনসান। এ বন্দর সাম্প্রতিক সময়ে গড়ে ৭ থেকে ৮০০ যাত্রী যাতায়াত করলে সেটা কমে এখন প্রায় ১০০তে ঠেকেছে। তবে বন্দরটি দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্র চালু আছে। বুধবার দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, কিছুক্ষণ পর পর দুই একজন করে যাত্রী আসছেন। ভারতগামী ওই যাত্রীরা ভারতীয় ও বাংলাদেশে আগমনকারীরা বাংলাদেশি যাত্রী।

ভারতীয়দের মধ্যে বেশিরভাই কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। করোনাভাইরাস আতঙ্কে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ পেয়ে শিক্ষার্থীরা নিজেদের দেশে চলে যাচ্ছে। দুপুর সাড়ে ১২টার দিকে ভারত-বাংলাদেশের একটি প্রকল্পের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ভারতে যেতে দেওয়া হয়।

এদিকে সকাল থেকেই বন্দরে ছিল ট্রাকের সারি। ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনার কারণে ব্যবসায়িক কার্যক্রমে এখনো তেমন প্রভাব পড়েনি। তবে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সামনা-সামনি আলোচনার সুযোগ না থাকায় কিছু বিষয়ে ব্যাঘাত ঘটছে।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন ইনচার্জ মো. আব্দুল হামিদ জানান, বেলা ১টা নাগাদ ৫০ জন যাত্রী ভারতে যায় ও ৪২ জন ভারত থেকে আসে। শুধুমাত্র নিজ নিজ দেশের যাত্রীরা সেদেশে প্রবেশের সুযোগ পাচ্ছে।

তবে কূটনৈতিক, অফিসিয়াল, প্রকল্পে কর্মরতরাসহ কয়েকটি বিশেষ ক্যাটাগরির যাত্রীরা যাতায়তের সুযোগ পাচ্ছে। বাংলাদেশি সাধারণ কোনো যাত্রী আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে ও ভারতীয় কোনো যাত্রী ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবেন না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.