নিউইয়র্ক লকডাউন সম্পর্কিত জরুরি তথ্য
করোনাভাইরাস

আহরার অর্ণব : নিউইয়র্ক সময় রোববার রাত ৮টা থেকে কার্যকর হচ্ছে `New York PAUSE Program.’ যা লকডাউন হিসাবে অধিক পরিচিত। করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গত ৭ মার্চ নিউইয়র্ক রাজ্য গভর্নর এন্ড্রু ক্যুমো জরুরি অবস্থা জারি করেন। এর আওতায় শুক্রবার তিনি লকডাউনের ঘোষণা দেন।