মার্কিন নারী সেনার লাশ পাওয়া গেল দক্ষিণ কোরিয়ার সীমান্তে

এক মার্কিন সেনা প্রকৌশলী তরুণীর লাশ দক্ষিণ কোরিয় সীমান্তের হামফ্রেস ব্যারাক ক্যাম্পে পাওয়া গেছে । মারিসা গ্লোরিয়া নামের ২৬ বছর বয়সী ওই নারী যুক্তরাষ্ট্রের সাসটেইনমেন্ট বিগ্রেডসের এক সেনা প্রকৌশলী ছিলেন।

মৃত্যুর কারণ খতিয়ে দেখতে অনুসন্ধান চলছে। তবে মৃত নারী করোনায় আক্রান্ত ছিলেন না বলে নিশ্চিত করেছেন লেফট্যানেন্ট কর্ণেল মার্টিন ক্রিটন।

২০১৯ সালের জানুয়ারীতে সেনাবাহিনীতে যোগদান করেন গ্লোরিয়া। প্রশিক্ষণের পর যুক্তরাষ্ট্রের সাসটেইনমেন্ট ব্রিগেডে যোগদান করেন তিনি। এরপর এপ্রিলে ক্যাম্প হামফ্রেসে কাজ শুরু করেন।

নারী এই সেনার মৃত্যৃতে শোক জানিয়েছেন ব্রিগেডের একাদশ প্রকৌশলী ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রবার্ট ডায়ান। তিনি বলেন মারিসা অন্যতম সদস্য ছিলো দলের। আমরা তার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি, সেই সাথে ঈশ্বর তার পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দিক এই কামনা করি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.