রোগীর ১৩ ফুট দূরেও ছড়িয়ে আছে করোনা

একটি হাসপাতালে এক করোনা আক্রান্ত রোগীর থেকে ১৩ ফুট দূরও বেঁচে আছে করোনাভাইরাস! গবেষণায় ওঠে এসেছে একেবারে অন্য রকম এই তথ্য। চীনা গবেষকরা একটি গবেষণাপত্রে শুক্রবার এই ভয়ানক তথ্য প্রকাশ করেছেন।

গবেষকের দল উহানের হৌশেনশান হাসপতালের কভিড-১৯ আক্রান্তদের আইসিইউ ও জেনারেল ওয়ার্ডের বাতাস ও মেঝের থেকে নমুনা সংগ্রহ করে এই তথ্য পেয়েছেন। তারা দেখেছেন, হাসপাতালের মেঝেতেই সবচেয়ে বেশি ভাইরাস পড়ে রয়েছে। মাধ্যাকর্ষণ শক্তি ও বাতাসের গতির কারণেই এই ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন।

এছাড়াও অত্যাধি‌ক ভাইরাস পাওয়া গেছে কম্পিউটারের মাউস, নোংরা ফেলার জায়গা, বিছানা ও দরজার হাতলে। স্বাস্থ্যকর্মীদের জুতায় ভাইরাস পাওয়া গেছে। বাতাস পরীক্ষা করেও দেখা গেছে, ভাইরাসের আকার এতোই ক্ষুদ্র যে এটি বাতাসে কয়েকঘণ্টা ভেসে থাকতে পারছে। আর বাতাসে ভেসে বেড়ানোর ক্ষেত্রে আক্রান্তের থেকে ১৩ ফুট দূরত্বের মধ্যেই সেটি ঘুরে বেড়াচ্ছে বলে জানিয়েছেন গবেষকরা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.