করোনার প্রাদুর্ভাবের সুযোগে গুপ্তচরবৃত্তি করছে রাশিয়া!

প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। আর এই সুযোগকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও গোপন তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা বাড়িয়ে দিয়েছে রাশিয়া।এমনটাই অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতেতে  রাশিয়ার বিরুদ্ধে ওই অভিযোগ করেছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কী কী পরিকল্পনা গ্রহণ করছে তা জানার জন্য রাশিয়া গুপ্তচরবৃত্তি চালাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, চীন থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করার পর গত জানুয়ারি মাস থেকে রাশিয়া ব্যাপকভাবে মিথ্যা ও বানোয়াট খবর প্রচার করতে শুরু করেছে।

ইয়াহুনিউজ এ খবর দিয়ে জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে এসব অভিযোগের পক্ষে ওয়াশিংটনের হাতে কোনো প্রমাণ আছে কিনা তা জানতে চাইলে মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয় কোনো জবাব দিতে অপারগতা প্রকাশ করে।

এর আগে, মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য রাশিয়াকে অভিযুক্ত করে।
তবে মস্কো বরাবরই ওই অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.