করোনা পরিস্তিতিতে কুয়েত সরকার নিজ দেশে ফেরার জন্য অবৈধভাবে বসবাসকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে । এ ক্ষেত্রে যারা নিজ দেশে বা বাংলাদেশে ফিরতে চান তাদের কোনো প্রকার জরিমানা দিতে হবে না। বরং দেশে ফেরার জন্য যাবতীয় খরচ বহন করবে দেশটির সরকার।
রোববার (১২ এপ্রিল) থেকে ১৫ এপ্রিলের মধ্যে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
গতকাল শনিবার (১১ এপ্রিল) রাতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।এতে বলা হয়, কুয়েত প্রবাসী বাংলাদেশিদের দৃষ্টি আকর্ষণ করে জানাচ্ছি, কুয়েত সরকার ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে অবৈধ বসবাসকারীদের। এর আওতায় যারা দেশে ফিরবেন, তাদের বেশকিছু সুবিধা হবে।