২১৪ যাত্রী নিয়ে কানাডার প্রথম বিশেষ ফ্লাইটের ঢাকা ত্যাগ

করোনাভাইরাস আতঙ্কের মধ্যে প্রথমবারের মতো ২১৪ জন যাত্রী নিয়ে ঢাকা ত্যাগ করেছে কানাডার বিশেষ চাটার্ড ফ্লাইট। আজ মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটের দিকে কাতার এয়ারওয়েজের একটি বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, বিমানটি কাতারের দোহা বিমানবন্দরে ট্রানজিট দিলেও করোনাভাইরাস ঝুঁকির কারণে ওই দেশে কেউ নামতে পারবেন না। বিমানটি কানাডার টরোন্টোর একটি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.