স্পেনে বর্তমানে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ২ লাখ অবৈধদের বৈধ করে কাজ করার সুযোগ করে দিতে, সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির ১৬১টি মানবাধিকার সংগঠনের নেতাকর্মী।
১৩ এপ্রিল বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা রাজধানী মাদ্রিদে চলমান জরুরি অবস্থার মধ্যে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এতে উপস্থিত ছিলেন ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহম্মদ ফজলে এলাহী। তিনি জানান, মানবাধিকার সংগঠন বিভিন্নস্থানে এ কর্মসূচী পালন করছে।
সংগঠনের সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুলহাস উদ্দীন, আল আমীম পালওয়ান, মকবুল হোসেন, মানিক আহমদ, শাহ আলম প্রমুখ।