ভারতে ভিসার নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশিসহ আটক ৪৬

ভারতে পর্যটন ভিসা নিয়ে ধর্মীয় সমাবেশে যোগ দেওয়ার অভিযোগে ৪৬ জন বিদেশি নাগরিককে আটক করেছে ভারতের বিহার রাজ্যের পুলিশ।

আটক হওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশ, মালয়েশিয়া, কিরগিজিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান-এর নাগরিক আছেন।ভিসার নিয়ম লঙ্ঘন করার

আটকের পর আদালতের নির্দেশে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে। বিদেশিদের মধ্যে মালয়েশিয়ার ২০ জন নাগরিক ছাড়াও, বাংলাদেশ ও কিরগিজিস্তানের ৯ জন করে, ইন্দোনেশিয়ার ৭ জন এবং কাজাখস্তানের একজন নাগরিক আছেন।

পুলিশ সূত্রে খবর, এদের মধ্যে বিহারের আরারিয়া জেলা থেকে ১৮ জন, পাটনা থেকে ১৭ এবং বক্সার জেলা থেকে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতে যোগ দেওয়ার পর এই বিদেশিরা বিহারে এসেছিল। এরপর

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে প্রথমে তাদের সকলকেই ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল।
কোয়ারেন্টিনে থাকাকালীন সময়েই তাদের লালারস পাঠানো হয় করোনাভাইরাস পরীক্ষার জন্য। যদিও তাদের শরীরে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.