পেন্টাগনের আরও ৩ হাজার কর্মীর শরীরে করোনা শনাক্ত

মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের আরও ২ হাজার ৮৮৯ জন কর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দফতরের মোট ৪ হাজার ৬৯৫ কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।

এদিকে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর পেন্টাগনের দুই কর্মী মারা গেছেন।

এদিকে বিশ্বব্যাপী এ ভাইরাসে এখন পর্যন্ত ২১ লাখ ৮২ হাজার ১৯৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে আক্রান্তদের ১ লাখ ৪৫ হাজার ৫২১ জন মারা গেছেন। ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫ লাখ ৪৭ হাজার ২৯৫ জন।

বর্তমানে ভাইরাসটির উপস্থিতি রয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৩৮১ জনের শরীরে। এদের মধ্যে ১৪ লাখ ৩২ হাজার ৭৯৩ জনের শরীরে মৃদু সংক্রমণ থাকলেও ৫৬ হাজার ৫৮৮ জনের অবস্থা গুরুতর।

ভাইরাসটির আক্রমণে সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রের। সেখানে ৬ লাখ ৭৭ হাজার ৫৭০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। সেখানে মারা গেছেন ৩৪ হাজার ৬১৭ জন।

আক্রান্তের সংখ্যায় এর পরের অবস্থানে রয়েছে স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। জার্মানিতে মৃতের সংখ্যা কিছুটা কম হলেও বাকি দেশগুলোতে মৃতের সংখ্যা ১০ হাজারের বেশি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.