সিলেটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট মঙ্গলবার

করোনা পরিস্থিতির মধ্যে ব্রিটিশ নাগরিকের সিলেট থেকে ঢাকা ফিরিয়ে আনতে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এরপর তাদের একটি বিশেষ ফ্লাইটে যুক্তরাজ্যে ফিরে যাওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৬২ আসনের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে‌। ফ্লাইট নাম্বার বিজি-৪০০৬ সিলেট থেকে সকাল সোয়া ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এতে দুজন পাইলট ও ৬ জন কেবিন ক্রু দায়িত্ব পালন করেবেন। ব্রিফিং অফিসে যিনি দায়িত্বে থাকবেন তিনি ফোনে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.