চেন্নাই থেকে ১৬৪ বাংলাদেশিকে নিয়ে ফিরলো ইউএস-বাংলা এয়ারলাইন্স

ভারতে আরও ৭টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চিকিৎসা নিতে গিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো শুরু করেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ১৫ মিনিটে বিশেষ ফ্লাইটে ৫ জন ইনফেন্ট ও ১৬৪ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ইউএস-বাংলার একটি ফ্লাইট অবতরণ করে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, চিকিৎসার জন্য ভারতে গিয়ে আটকে পড়া ১৬৪ জনকে চেন্নাই থেকে বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয়েছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে আরও ৫টি ফ্লাইট এবং মঙ্গলবার ও বৃহস্পতিবার কলকাতা থেকে বিশেষ দুটি ফ্লাইটে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে।

বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.