সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশী নাগরিকদের দিল্লি থেকে দেশে ফেরার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামি ২৪/৪/২০২০ তারিখে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ফ্লাইটের টিকিট “বিমানের মোবাইল এ্যাপস্” এবং “ওয়েব সাইট” থেকে ক্রয় করা যাবে। ইকনমি ক্লাসে ১৫০জন এবং বিজনেস ক্লাসে ১২ জন ভ্রমণ করতে পারবেন।
এই ফ্লাইটের টিকিট ক্রয় করা যাবে ২১ এপ্রিল অপরাহ্ন থেকে ২৩ এপ্রিল দুপুর ২:০০টা পর্যন্ত ।
ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চিকিৎসা নিতে গিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানো জন্য ইতীমধ্যে ফ্লাইট শুরু করেছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
গতকাল সোমবার এবং আজ মঙ্গলবার দুটি ফ্লাইটে মোট ৩২৮ জন যাত্রী নিয়ে ভারতের চেন্নাই থেকে ঢাকায় আসে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, চিকিৎসার জন্য ভারতে গিয়ে আটকে পড়াদের চেন্নাই থেকে বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনা হচ্ছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চেন্নাই থেকে আরও ৪টি ফ্লাইট এবং মঙ্গলবার ও বৃহস্পতিবার কলকাতা থেকে বিশেষ দুটি ফ্লাইটে সেখানে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে।
বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হচ্ছে বলে ইউএস-বাংলার পক্ষ থেকে জানানো হয়েছে।