করোনা আক্রান্ত হয়েছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিদর্শক (তদন্ত) ও ৫ পুলিশ সদস্যসহ ৫০ জন।
শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে সিরাজদিখান থানার পরিদর্শক তদন্তের করোনা শনাক্ত হয়। একই দিনে থানাটির আরও ২ জন এসআই করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এ ছাড়া এ উপজেলার হাইওয়ে ফাঁড়ি পুলিশের এক কনস্টেবল ও আরও এক ব্যক্তি করোনা শনাক্ত হয়।
এ নিয়ে সিরাজদিখানে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। আর সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন ৫ জন।
সিরাজদিখান থানার ওসি মো. ফরিদ উদ্দিন করোনা পজিটিভের বিষয়টি নিশ্চিত করে জানান, আক্রান্তদের তেমন কোনো জটিল সমস্যা নেই। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
