সুরক্ষা ছাড়া যাত্রীদের বিমানে উঠতে দিবে না এয়ার ফ্রান্স কেএলএম

এয়ার ফ্রান্স কেএলএমের যাত্রীদের জন্য মাস্কপরা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার থেকে এই ব্যবস্থা চালু হতে যাচ্ছে। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত এই ব্যবস্থা চলবে। তবে ১০ বছরের কম বয়সীদের বাধ্যতামূলক মাস্ক পরার আওতায় রাখা হয়নি।

রোববার এক বিবৃতিতে বলা হয়, মুখে পর্যাপ্ত সুরক্ষা ছাড়া যাত্রীদের বিমানের গেটে উঠতে দিতে অস্বীকার করা হতে পারে।

বেশিরভাগ বিমান সংস্থার মতো কেএলএমও তাদের সগুলো বিমানকে হ্যাঙ্গারে নিয়ে গেছে। তবে কিছু সংখ্যক বিমান এখনো চালু রয়েছে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.