করোনা পরবর্তীতে বিমান ভ্রমন করতে চান? এই প্রশ্নগুলো করা হবে আপনাকে

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে বিমানচলাচল বন্ধ। কয়েক দফায় বাড়িয়ে এই সময়সীমা এখন রয়েছে ১৬ মে পর্যন্ত ধার্য করা হয়েছে। এরপর সীমিত আকারে বিমান চলাচল শুরু করার চিন্তাভাবনা চলছে। এমন অবস্থায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিমান চলাচলে একটি গাইডলাইন তৈরি করেছে। কর্তৃপক্ষ বলছে, ফ্লাইট চালু করলে স্বাস্থ্যবিধি মেনেই চালু করা হবে।

ফ্লাইটে যাওয়ার আগে চেক-ইন করার সময় একজন যাত্রীকে তিনটি প্রশ্ন সম্বলিত একটি ফরম দেওয়া হবে। এই তিন প্রশ্নের একটিরও উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে ওই যাত্রীকে আর ফ্লাইটে চড়ার অনুমতি দেওয়া হবে না।
এর মধ্যে প্রথম প্রশ্ন— আপনার কি জ্বর বা কফ হচ্ছে? দ্বিতীয় প্রশ্ন— আপনার কি জ্বর এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে? তৃতীয় প্রশ্ন— গত ১৪ দিনে কোভিড-১৯ বা এই রোগের কোনো উপসর্গ থাকার কারণে আপনাকে কোনো বিমানবন্দরে বোর্ডিং থেকে রিফিউজ (ফেরত পাঠানো) করা হয়েছে কিনা?

‘হ্যাঁ’ বা ‘না’ সূচক বক্সে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে। এর মধ্যে কোনো একটি প্রশ্নের উত্তরও যদি ‘হ্যাঁ’ হয় তাহলেই ওই যাত্রীকে আর বিমানে উঠতে দেওয়া হবে না।
আর যাত্রীর শরীরের তাপমাত্রা ৯৯ ডিগ্রি ফারেনহাইট বা তার চেয়ে বেশি থাকলেও বিমানে ওঠার অনুমতি দেওয়া হবে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.