মালয়েশিয়া থেকে ঢাকা ফিরতে বিশেষ ফ্লাইট

এভিয়েশন নিউজ রিপোর্টঃ

করোনা ভাইরাস এর জন্য টানা লক ডাউনের মধ্যে রয়েছে মালয়েশিয়া। এই লকডাউন চলবে আগামী ৯ জুন পর্যন্ত।

গত দুই মাস ধরে বিমান চলাচল বন্ধ।

বিমান চলাচল কবে নাগাদ শুরু হতে পারে তা নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা। বিদেশি যাত্রীদের মালয়েশিয়ায় যাওয়া আসার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। তবে কোনো বিদেশি নাগরিক চাইলে সরকারের শর্ত মেনে নিজ নিজ দেশে ফিরতে পারবেন।

মালয়েশিয়াতে আটকে পড়া এবং দেশে ফিরতে চাওয়া বাংলাদেশীদের সংখ্যা কম নয়।

তাই মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি পর্যটক এবং দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। জানা যায় , ১৫ থেকে ২০ মে’র মধ্যে পরিচালিত হবে এই বিশেষ ফ্লাইটটি।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.