ব্রিটেনে করোনায় বৃদ্ধাশ্রমের ২০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপের দেশ ব্রিটেনে মহামারী করোনার তাণ্ডব চলছে । দেশটির বৃদ্ধাশ্রমগুলোতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ২০ হাজার মানুষ। বার্তা-সংস্থা রয়টার্সে এর এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

জানা গেছে, করোনা ভাইরাসে আট সপ্তাহে ব্রিটেনে মারা গেছে ৩৭ হাজার ৬২৭ জন। এর মধ্যে ইংল্যান্ড এবং ওয়েলসের বৃদ্ধাশ্রমগুলোতেই মারা গেছেন ২০ হাজার জন। তবে এই সংখ্যার মধ্যে স্কটল্যান্ডের মৃত্যুর হিসাব নেই।

করোনা আক্রান্ত বহু রোগী যাদের কেয়ার হোম থেকে পরবর্তীতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং মারা গেছে তাদেরকেও এই হিসাবের মধ্যে আনা হয়নি।

ব্রিটেনে করোনা মহামারিতে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে যা ইউরোপে যে-কোনো দেশের চেয়ে বেশি। এতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের করোনা ভাইরাস মোকাবেলার কৌশল এবং যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.