বিমানের অব্যবহৃত টিকিট ফেরত নেয়া হবে

করোনাভাইরাস পরিস্তিতির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অব্যবহৃত টিকিটে যাত্রীরা আগামী বছরের ১৪ মার্চ পর্যন্ত কোন প্রকার চার্জ ছাড়া ভ্রমণ করতে পারবেন।

এমন তথ্য দিয়েছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন।

তিনি বলেন, এছাড়া তারা এসব টিকিটের মূল্য এ সময়ের মধ্যে ফেরত নিতে পারবেন।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে প্রায় দেড়মাস ধরে বন্ধ আছে আকাশপথ। অনেকেই বিমানের টিকিট কেটে ভ্রমণ করতে পারেননি। এ অবস্থায় অব্যবহৃত টিকিটের বিষয়ে ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিমানের পক্ষ থেকে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অব্যবহৃত টিকিটে ২০২১ সালের ১৪ মার্চ পর্যন্ত ভ্রমণ করা যাবে। আর যারা ভ্রমণ করতে চান না তাদের টিকিট ফেরত নেয়া হবে।

করোনার কারণে জানুয়ারি থেকে যাত্রী কমতে থাকে বিমানের। ফেব্রুয়ারি থেকে ফ্লাইট সংখ্যাও কমে যায়। এরপর মার্চ মাসে বিভিন্ন আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বিমান।

২৯ মার্চ লন্ডন ও ম্যানচেস্টারের ফ্লাইট পরিচালনার পর আর ডানা মেলেনি বিমান।

তবে বিভিন্ন দেশে আটকেপড়া যাত্রীদের আনা-নেয়ার জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা, সবজি রপ্তানিসহ বিমানের কার্গো ফ্লাইটগুলো এখনও চালু রয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.