করোনা সংকটের কারণে লম্বা ফ্লাইট বিরতির পর স্বল্পমূল্যের আইরিশ বিমান সংস্থা রায়ান এয়ার পহেলা জুলাই থেকে পুনরায় ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে৷ তবে বিমানে যাত্রী এবং ক্রু সকলের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে৷
রাইন এয়ার জানিয়েছে, জুলাইয়ে দিনে প্রায় এক হাজার ফ্লাইট চালু করা হবে যা বিমানসংস্থাটির মোট ফ্লাইটের শতকরা ৪০ ভাগ৷ তবে, এসব ফ্লাইটের মাধ্যমে তাদের যাত্রাপথ বা রুটের ৯০ ভাগ কাভার করা সম্ভব হবে বলেও জানিয়েছে সংস্থাটি৷ রায়ান এয়ার আশা করছে ইইউ-তে যে অস্থায়ী ভ্রমন নিষেধাজ্ঞা রয়েছে তা শীঘ্রই উঠে যাবে এবং বিমানবন্দরগুলোতে কার্যকর স্বাস্থ্য ব্যবস্থা গ্রহণ করা হবে৷
ফ্লাইটগুলোতে যাত্রী এবং ক্রুদের সকলের মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে৷ তবে, যাত্রাপথে যাতে কারো অসুবিধা নয় হয় সেজন্য প্রয়োজনে বিমানের তাপমাত্রা কিছুটা কমিয়ে রাখা হবে৷