স্বাস্থ্যকর্মীদের বিনামূল্যে টিকিট দেবে বিমানসংস্থা নভোএয়ার

করোনা–পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী স্বাস্থ্যকর্মীদের বিনা মূল্যে আকাশপথের টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার। ফলে ডাক্তার, নার্সসহ চিকিৎসাসেবার সঙ্গে জড়িত ব্যক্তিরা করোনায় আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসাসহায়তা দিতে দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত যাতায়াত করতে পারবেন।ফ্লাইট চালু হওয়া সাপেক্ষে আগামী ১ জুন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এক কোটি টাকা মূল্যের তিন হাজারের অধিক টিকিট বিনা মূল্যে প্রদান করা হবে। এই সুবিধা পেতে নভোএয়ার ওয়েবসাইটে সংযুক্ত আবেদনপত্রের মাধ্যমে আবেদন করতে হবে।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, ‘করোনা–পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে সামনে থেকে যেভাবে নিরলসভাবে সেবা দিচ্ছেন, তাঁদের জানাই গভীর শ্রদ্ধা। সারা দেশে চিকিৎসাসেবার কাজকে আরও বেগবান করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.