বিমানসংস্থার ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরি করেছে হ্যাকাররা

সাশ্রয়ী ব্রিটিশ বিমান পরিবহন ইজিজেটের ৯০ লাখ গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। এর মধ্যে রয়েছে ২ হাজারের অধিক ক্রেডিট কার্ড নাম্বার। তবে হ্যাকাররা কখন হানা দিয়েছে তা নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠানটি। যারা এতে ক্ষতিগ্রস্ত হয়েছে সব গ্রাহকের সঙ্গেই যোগাযোগ করা হচ্ছে সহায়তা করার জন্য।

গত মঙ্গলবার বিমান সংস্থাটি জানায়, অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি সূত্র আমাদের ইমেইল অ্যাড্রেস ও ভ্রমণ তথ্যাবলিতে প্রবেশ করেছে। তারা প্রায় ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরি করেছে, একইসঙ্গে ২ হাজার ২০৮ ক্রেডিট কার্ডের তথ্যও নিয়ে গেছে। সমস্যার সমাধানে ইউকে ইনফরমেশন কমিশনার’স অফিস (আইসিও) এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের সঙ্গে কাজ করছে ইজিজেট।

পুরো বিষয়টির জন্য দুঃখ প্রকাশ করেছেন ইজিজেটের সিইও জোহান লান্ডগ্রেন। তিনি জানান, সম্ভবত করোনাভাইরাসের এ সুযোগকে কাজে লাগিয়ে হ্যাকাররা হানা দিয়েছে। তিনি বলেন, ‘সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা কাজ করছি। তাদের পরামর্শ অনুযায়ী গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করছি এবং তাদের বলছি আপনাদের তথ্যের ব্যপারে সতর্ক থাকবেন, সন্দেহজনক কোন যোগাযোগের চেষ্টা হলে সেটি পরিহার করবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.