৩০ হাজার কর্মী ছাঁটাই করবে এমিরেটস

নভেল করোনাভাইরাস মহামারীর মধ্যে ব্যয়সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে ৩০ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে এমিরেটস গ্রুপ। গত মার্চ শেষে যেখানে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বৃহত্তম এ কোম্পানির ১ লাখ ৫ হাজার কর্মী ছিল, ছাঁটাইয়ের ফলে ৩০ শতাংশ কর্মী চাকরি হারাচ্ছেন। খবর ব্লুমবার্গ।

ওই মুখপাত্র আরো বলেন, এমনতর সিদ্ধান্তের বিষয়টি সঠিক উপায়েই জানানো হবে। ভবিষ্যৎ ব্যবসায় পূর্বাভাস সামনে রেখে অর্থ ও সম্পদ কীভাবে ব্যয় হবে তা পুনর্মূল্যায়নের জন্য যেকোনো দায়িত্বশীল ব্যবসাপ্রতিষ্ঠানের মতোই আমাদের নির্বাহী দলটি সব বিভাগের সঙ্গে কাজ করে যাচ্ছে।

গত ৩১ মার্চ শেষ হওয়া অর্থবছরে ২১ শতাংশ মুনাফা করলেও মহামারীতে চতুর্থ প্রান্তিকের আয়ে প্রভাব পড়েছে। নভেল করোনাভাইরাসের প্রভাব প্রশমনে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ব্যাংক থেকে নতুন ঋণ সংগ্রহ করবে বলে জানায় কোম্পানিটি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.