ঢাকা-কক্সবাজার রুটে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট

ঢাকা থেকে কক্সবাজারে বিশেষ ফ্লাইট পরিচালনা করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
দুপুর ২ টা ১০ মিনিটে ঢাকা থেকে বিশেষ ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়।
বিমানের ড্যাশ-৮ মডেলের উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি পরিচালনা করা হয়।
বিমানের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা যায়, ঢাকা থেকে কক্সবাজারে খালি ফ্লাইট গেলেও আসার সময় ২০ জন বিদেশি যাত্রী নিয়ে ঢাকায় ফিরে। এসব বিদেশি যাত্রীরা কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন।
এর আগে দেশের বিমান সংস্থাগুলো অভ্যন্তরীণ রুটে অল্প কয়েকটি বিশেষ ফ্লাইট পরিচালনা করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.