দু’মাস পরে ভারতে শুরু যাত্রীবাহী বিমান চলাচল

দু’মাস বন্ধ থাকার পরে অবশেষে আজ থেকে চালু হচ্ছে ভারতের অভ্যন্তরীন রুটের বিমান চলাচল। মার্চের শেষে দেশব্যাপী লকডাউনের নির্দেশ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই থেকে বন্ধ ছিল বিমান চলাচল। অবশেষে বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিঃসন্দেহে বিমান ক্ষেত্রে স্বস্তির বাতাবরণ তৈরি করবে। দীর্ঘদিন পরিষেবা বন্ধ থাকায় চূড়ান্ত বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে এই ক্ষেত্রকে।
রবিবার বিভিন্ন রাজ্যের সঙ্গে দীর্ঘ আলোচনার পর সোমবার থেকে দেশীয় বিমান পরিষেবা চালুর বিষয়টি চূড়ান্ত হয়।ভারতের কেন্দ্রীয় বিমানমন্ত্রী হরদীপ পুরী জানিয়েছেন, বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে‘‘কঠিন আলোচনার দীর্ঘ দিন’’ শেষে সোমবার থেকে ফ্লাইট শুরুর বিষয়টি পাকা হয়। দেশের ১.৩ লক্ষ করোনা সংক্রমিতের কথা মাথায় রেখে বিমানবন্দরে কী করা যাবে ও যাবে না তার তালিকা পেশ করেছে কেন্দ্র। এর অন্যতম সামাজিক দূরত্ব বজায় রাখা ও ‘নো কনট্যাক্ট’ চেক ইন। জুন মাসের মধ্যেই আন্তর্জাতিক বিমান পরিষেবা শুরুর কথা জানিয়েছেন ভারতের বিমানমন্ত্রী।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.