সুখবর দিলেন ফ্রান্সে বন্ধ থাকা প্রতিষ্ঠান গুলোর কর্মচারীদের জন্য

আগামী জুন থেকে সরকারি নির্দেশে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের বেতনের ৮৫ শতাংশ দেয়ার কথা জানিয়েছেন ফ্রান্সের শ্রমমন্ত্রী।

দেশটির শ্রমমন্ত্রী বলেছেন, আগামী জুন থেকে সরকারি নির্দেশে বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের এই আপদকালীন সময়ে বেতনের ৮৫ শতাংশ সরকার দেবে এবং বাকি ১৫ শতাংশ মালিক দেবে।

ফ্রান্সে করোনার কারণে উৎসবের আয়োজন না থাকলেও প্রবাসী বাংলাদেশিরা সামাজিক দূরত্ব মেনে শুভেচ্ছা বিনিময় করেছেন।

এদিকে, করোনা ভাইরাসের প্রভাবের কারণে ফ্রান্সে ঈদ সাধারণভাবে পালন হলেও দেশটতে বসবাসকারী প্রবাসীরা বন্ধুবান্ধব নিয়ে দর্শনীয় স্থানে একত্রিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিমিয় করেছেন। এসময় তারা একে অন্যের খোঁজ নেয়ার পাশাপাশি করোনার থেকে মুক্তি পেতে প্রার্থনাও করেছেন।

সম্মিলিতভাবে এই করোনা থেকে মুক্তি হবে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.