যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে গত দু’মাসের মধ্যে সর্বনিম্ন প্রাণহানি হলো। ২৯ মার্চের পর প্রথমবার ২৪ ঘণ্টায় ৫০৫ জনের মৃত্যু হয়েছে দেশটিতে। সোমবার দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয় যুক্তরাষ্ট্রে, মোট প্রাণহানি প্রায় এক লাখ। আক্রান্ত ১৭ লাখের বেশি।
সোমবার সর্বোচ্চ প্রাণহানি হয়েছে ব্রাজিলে। ৮শর বেশি মানুষ মারা গেছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু ছাড়িয়েছে ২৩ হাজার ৫শ। আক্রান্ত হয়েছে পৌনে ৩ লাখের বেশি। পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, পেরু-মেক্সিকোসহ মহামারির নতুন কেন্দ্রস্থল দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন দেশে।
সংক্রমণের দিক থেকে এরপরে তৃতীয় স্থানে শীর্ষ দেশ রাশিয়ায় আক্রান্তের সংখ্যা পৌনে তিন লাখ ছাড়িয়েছে।
বিশ্বজুড়ে করনায় এক দিনে প্রাণহানি সংখ্যা তিন হাজার ১শ। নতুন সংক্রমণ হয়েছে ৯০ হাজারের বেশি। এ নিয়ে বিশ্বজুড়ে প্রাণহানি এখন তিন লাখ ৪৮ হাজারের কাছাকাছি। আক্রান্ত প্রায় ৫৬ লাখ মানুষ।