যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ইরান বাণিজ্য করে না: রুহানি

ইরান বিশ্বের যে কোনো দেশের সঙ্গে স্বাধীনভাবে ব্যবসা-বাণিজ্য করবে। এতে বাধা দেয়ার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের নেই।

বুধবার ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে এসব কথা বলেন।

ভেনিজুয়েলায় ইরানের পাঁচটি তেল ট্যাংকার পাঠানো হচ্ছে। বিষয়টি উল্লেখ করে রুহানি বলেন, কোনো আইন দিয়েই ইরানের বাণিজ্যিক লেনদেনে হস্তক্ষেপ করতে পারে না যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট রুহানি জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত দুই মাসে ইরানের তেল বহির্ভূত পণ্য রফতানি কমে গেছে। একইসঙ্গে তিনি বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই রোগের প্রাদুর্ভাব কমে এসেছে এবং সীমান্ত উন্মুক্ত করে দেয়া হচ্ছে। ব্যবসা-বাণিজ্য আবার শুরু হতে যাচ্ছে বলে হাসান রুহানি আশা প্রকাশ করেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.