ব্রাজিলে করোনায় আক্রান্ত ৫ লাখ ছাড়িয়েছে, যুক্তরাষ্ট্র হাইড্রোক্সিক্লোরাকুইন পাঠাচ্ছে

করোনাভাইরাসে বিপর্যস্তের তালিকায় যুক্তরাষ্ট্রের ঠিক পরের অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ১৪ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৪ জনের।

এদিকে, ব্রাজিলে করোনাভাইরাস মোকাবিলায় ম্যালেরিয়ার চিকিৎসায় ব্যবহৃত ২ মিলিয়ন ডোজ হাইড্রোক্সিক্লোরাকুইন পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। এ ছাড়াও যুক্তরাষ্ট্র ব্রাজিলে ১ হাজার ভেন্টিলেটর পাঠাবে বলে সংবাদ প্রকাশ করেছে কাতারের সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা।

ব্রাজিলে গতকাল একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৪০৯ জন। আর এই ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৮০ জনের। তবে করোনাকে ছোট্ট ফ্লু হিসেবে মনে করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসরানো।

পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এখন পর্যন্ত এ ভাইরাসের বিশ্বের ৬২ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৮৭২ জনের।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.