নির্বিচারে গুলি করে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে হত্যার ‘মূল হোতা’ বলে অভিযুক্ত মিলিশিয়া নেতা খালেদ আল-মিশাই লিবিয়ার বিমান বাহিনীর ড্রোন হামলায় নিহত হয়েছেন।
মঙ্গলবার রাজধানী ত্রিপোলির ৮০ কিলোমিটার দক্ষিণে গারিয়ান শহরের কাছে ওই হামলায় তার মৃত্যু হয়। লিবিয়ার সংবাদমাধ্যম দ্য লিবিয়া অবজারভার ২ জুন সন্ধ্যায় টুইটারে এ খবর প্রকাশ করেছে।
লিবিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, খালেদ আল-মিশাই ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী।
গত ২৮ মে ত্রিপোলি থেকে দূরে মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে এক মানবপাচারকারীর সহযোগী ও স্বজনরা। এতে আরও আহত হন ১১ জন বাংলাদেশি।